বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল :১৬ াক্টোবর-২০২৫,বৃহস্পতিবার।
টাঙ্গাইলের নাগরপুর-পাকুটিয়া সড়কে বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকালে হেঁটে যাওয়া শিক্ষার্থী নওরীন বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। নিহত শিক্ষার্থী নওরীন নাগরপুর বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, নাগরপুর থেকে ঢাকাগামী এসবি লিংকের একটি বাস পাকুটিয়া হয়ে ঢাকা যাওয়ার পথে বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে রাস্তা দিয়ো হেঁটে যাওয়া শিক্ষার্থী নওরীনকে পেছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিক্ষার্থী নওরীন নিহত হন। এ দুর্ঘটনায় স্থানীয় জনগন উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসের চালক ধামরাই উপজেলার রুহুল আমিনের ছেলে রাজু মিয়াকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page