বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

টাঙ্গাইল সদর-৫ আসনে ফরহাদ ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেয়ার দাবিতে গণমিছিল

মুক্তার হাসান, টাঙ্গাইল :
টাঙ্গাইল-৫ (সদর) আসনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালকে বিএনপি’র মনোনয়ন ঘোষণা দেয়ার দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল ঈদগাঁ মাঠ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি করে শহীদ মিনারের এসে শেষ হয়। মিছিলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেনসহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসন বাদে অন্য আসনগুলোর বিএনপি’র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুতই টাঙ্গাইল সদর আসন থেকে টাঙ্গাইল সদরের লোক এমন প্রার্থীর নাম ঘোষণার দাবি করছি। আমি টাঙ্গাইল সদরের ছেলে। সে হিসেবে সাধারণ জনগণ মনে করেছিলো মনোনয়নে আমার নাম ঘোষণা করবে। ষড়যন্ত্র ভাবে টাঙ্গাইল-৫ আসনটি হোল্ড করে রাখা হয়েছে। অতিদ্রুতই টাঙ্গাইল সদরের বাসিন্দারা মনোনয়ন ঘোষণা করার দাবি করছি।

উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপি টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page