শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

দৌলতপুরের টুটিয়াম মাঠে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টুটিয়াম পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) দৌলতপুর উপজেলার টুটিয়ান প্রাথমিক বিদ্যালয় মাঠে ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় শক্তিশালী নাগরপুরের ভারাাপুষাা জারা স্পোর্টিং ক্লাব৷ বনাম ঘিওরের সিংজুরি ফুটবল একাডেমি দুটি দল অংশগ্রহণ করেন। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে মাঠে সৃষ্টি হয় টানটান উত্তেজনা, যা উপভোগ করেন উপস্থিত কয়েক হাজার দর্শক।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির। উদ্বোধন করেন,সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেতুলঝরা ইউনিযনের সাবেক চেয়ারম্যান হাজী মো: জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ কমর উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো লোকমান হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিস, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু, জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।

সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। উপস্থাপনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হুসাইন।

এ আয়োজনের সার্বিক সহযোগিতায় করেন টুটিয়াম পল্লী উন্নয়ন সমিতি।

খেলা শেষে বিজয়ী নাগরপুরের বারাপুষা জারা স্পোর্টিং ক্লাবকে নগদ ৫০ হাজার টাকা প্রাইজ মানি সহ একটি ট্রফি ও রানার্স আপ ঘিওরের সিংজুরী ফুটবল একাডেমিক দলকে নগদ ৩০ হাজার টাকা প্রাইজ মানিসহ ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, মাদক মুক্ত জীবন গড়ি,খেলাধুলায় নিজেকে গড়ি, মাদক ছাড়ি খেলাধুলায় করতে মাঠে যাই । এই এলাকার যুব সমাজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মাদক মুক্ত সমাজ গড়তে হবে। যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে। #####

#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page