বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

সিউলের জালে বার্সেলোনার ৭ গোল

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে গোলের আতশবাজি ছড়াল বার্সেলোনা। দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে বৃহস্পতিবার ৭-৩ গোলে উড়িয়ে দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এরপর গোল উৎসব শুরু হয় যেন। প্রতিপক্ষও পিছিয়ে ছিল না, ফলে গোলের সংখ্যা পৌঁছায় দুই অঙ্কে।

বার্সার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল ম্যাচে করেছেন দুটি গোল। দ্বিতীয়ার্ধে ফেররান তরেস জোড়া গোল করেন। একবার করে জালের দেখা পান রবের্ত লেভানদোভস্কি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও গাভি।

ম্যাচে শুরু থেকে পূর্ণ নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। বল দখলে ৭৩ শতাংশ সময় এগিয়ে থেকে তারা গোলের জন্য নেয় ১৯ শট, যার ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিউলের ৯ শটের মধ্যে মাত্র ৪টি ছিল লক্ষ্যে।

অষ্টম মিনিটে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরলে রিবাউন্ড থেকে লেভানদোভস্কি গোল করেন। চতুর্দশ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান ইয়ামাল।

তবে ২৬ মিনিটে ইয়াং-উক চোর গোলে ব্যবধান কমায় সিউল। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়াহান আল-আরাবের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

কিন্তু বিরতির আগেই ইয়ামালের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় বার্সা। দানি ওলমোর দুর্দান্ত পাস ধরে বক্সে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে জালে বল জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে ফের গোলের ঝড় তোলে বার্সেলোনা। ৫৫ মিনিটে ক্রিস্টেনসেন, ৭৪ ও ৮৮ মিনিটে ফেররান তরেস এবং ৭৬ মিনিটে গাভি গোল করেন। মাঝখানে ৮৫ মিনিটে সিউল একটি গোল শোধ দিলেও ব্যবধান আর কমাতে পারেনি।

এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচে সোমবার দক্ষিণ কোরিয়ার আরেক ক্লাব দেগু এফসির মুখোমুখি হবে বার্সেলোনা।

আরইউ

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page